ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পিকআপ-ভ্যানের সংঘর্ষে শিশুসহ প্রাণ গেল ৪ জনের

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ঝিনাইদহের কোটচাঁদপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় ভ্যানযাত্রী ২ শিশুসহ চার জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কাশিপুর পৌর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভ্যানচালক সলেমান হোসেন (৬৫), ১৫ মাস বয়সী রাফান, খুকুমনি (৭) এবং একজন পথচারী। নিহত পথচারীর নাম-পরিচয় জানা যায়নি। সলেমান হোসেন কালীগঞ্জ উপজেলার শাহপুর ঘিঘাটি এলাকার বাসিন্দা। রাফান এলাঙ্গী এলাকার রুবেল হোসেনের ছেলে এবং তার মা রিমা খাতুন (২৫) তাকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিল। খুকুমনি রাফানের মামাতো বোন। এ দুর্ঘটনায় রিমা খাতুনও আহত হয়েছেন।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন বলেন, দুর্ঘটনার শিকার ৩ জনকে কোটচাদপুর হাসপাতালে মৃত ঘোষণা করা হয় এবং একজনকে যশোর হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। এই ঘটনায় পিকআপটি জব্দ করা হয়েছে।’

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এস এম রমিজ উদ্দিন বলেন, ‘হাসপাতালে ৩ জনের মরদেহ এসেছে। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। আহত ৫ জনের মধ্যে ৪ জনকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ডাক্তার দেখিয়ে কোটচাঁদপুর শহর থেকে এলাঙ্গী নিজ বাড়িতে ফিরছিলেন ওই শিশুর রিমা খাতুন। তারা কাশিপুর এলাকার পৌর কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানটিকে চাপা দেয়। এ সময় ভ্যানে থাকা ৭ যাত্রী ও এক পথচারী গুরুতর আহত হন। পরে তাদের মধ্যে ৪ জন নিহত হন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print