ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সয়াবিন তেলের লিটারে ১২ টাকা বাড়ানো হয়েছে

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ফের বেড়েছে ভোজ্যতেলের দাম। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১২ টাকা বাড়ানো হয়েছে, যা আজ বৃহস্পতিবার থেকে কার্যকর হবে। বোতলজাত ছাড়াও খোলা সয়াবিনের দাম বেড়েছে লিটারে ৯ টাকা। পাম সুপার তেলের দাম বেড়েছে লিটারে ১৮ টাকা।

গত ৩০ এপ্রিল ভোজ্যতেল আমদানিতে সরকারের দেওয়া ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হয়। এর তিন পরই বাড়ল নিত্যপণ্যটির দাম।

জানা যায়, গতকাল বুধবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সঙ্গে বৈঠক করে নতুন দাম নির্ধারণ করেছে।

নতুন দর অনুযায়ী বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা। ৫ লিটারের দাম হবে ৯৬০ টাকা। খোলা সয়াবিন তেলের দাম ১৭৬ টাকা লিটার। এছাড়া পাম সুপার তেলের দর নির্ধারণ করা হয়েছে ১৩৫ টাকা।

এর আগে গত ১৮ ডিসেম্বরে সর্বশেষ ভোজ্যতেলের দাম সমন্বয় করে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৬৭ এবং বোতলজাত সয়াবিন তেল ১৮৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। তখন ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছিল ৯০৬ টাকা। পাম অয়েলের দাম ছিল ১১৭ টাকা

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print