ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ট্রেনে কাটা পড়ে স্কুল শিক্ষিকার দেহ দ্বিখন্ডিত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

কুমিল্লার লাকসামে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন রওশন বিনতে শফিক (৪৪) নামে এক স্কুল শিক্ষিকা।

আজ শুক্রবার (১৯ মে) সকালে পৌরশহরের উত্তর লাকসাম গার্লস স্কুল সংলগ্ন এলাকায় ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে নীচে কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিক্ষিকা রওশন বিনতে শফিক রেল লাইন ধরে হাঁটারর সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়েন।  দেহ থেকে মাথা আলাদা হয়ে যায়।

সূত্র জানায়, নিহত ওই শিক্ষিকার বাবার বাড়ি পার্শ্ববর্তী মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের হাতিমারা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত শফিকুল হোসেনের মেয়ে। তাঁর বাবাও চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে চাকরির সুবাদে তিনি উত্তর লাকসামে একটি বাসায় ভাড়া থাকতেন।

লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print