ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কর্ণফুলী নদীতে নিখোঁজ জেলে জগদীশের লাশ উদ্ধার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের দুইদিন পর জগদীশ (৬৪) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

আজ শুক্রবার (১৯ মে) সকালে রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিনের সিকদার পাড়া নদীর ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে বুধবার (১৭ মে) দুপুর ১টার দিকে কাউখালী হযরত কাঙ্গালী শাহ্ মাজারের পাশে নদীতে মাছ ধরতে গিয়ে জাল ফেলার সময় নৌকা থেকে ছিটকে পড়ে নিখোঁজ হন জগদীশ।

স্থানীয়রা জানায়, সকালে স্থানীয় এক ব্যক্তি নদীতে গোসল করতে গেলে নদীর পাড়ে জগদীশের মরদেহ দেখতে পান। পরে এলাকার লোকজন গিয়ে মরদেহটি উদ্ধার করে।

জগদীশের আত্মীয় নান্টু দাস বলেন, স্থানীয়রা নদীর পাড়ে মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেয়। পরে আমরা গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করি।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার মো. জাহেদুল রহমান বলেন, “ আমদের দুইটি টিম দুইদিন ধরে তল্লাশি চালিয়েও তার লাশের সন্ধান পায়নি। শুনেছি আজ সকালে জগদীশের লাশ ভেসে উঠলে স্থানীয়রা লাশ উদ্ধার করে।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print