ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মধ্যরাতে হাসপাতালে নেয়া হল খালেদা জিয়াকে

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে।  রাতে হঠাৎ অসুস্থ বোধ করায় তাঁর ব্যাক্তিগত চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে নেয়া হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

রাত পৌনে ১টায় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

আজ সোমবার (১২ জুন) দিবাগত রাতে অসুস্থ হয়ে পড়লে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের দুই সদস্য ড. এফ এম সিদ্দিকী ও ড. জাহিদ হোসেন ফিরোজার বাসভবনে বেগম জিয়ার শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।  হঠাৎ অসুস্থ বোধ করায় এমন সিদ্ধান্ত নেয়া হয়।

খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, হঠাৎ করে কিছুটা অসুস্থ বোধ করায় বাসায় রাখাটা ঝুঁকিপূর্ণ মনে করায় হাসপাতালে নেওয়া হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষার পরে বলা যাবে তিনি কতটা অসুস্থ এবং কী করণীয়। বিস্তারিত পরে জানাতে পারবো। আপাতত এর বাইরে কোনো তথ্য নেই।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print