ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মিরসরাইয়ে ট্রাকের সাথে সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ নিহত ২

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে উপজেলায় ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন।

আজ বুধবার (২৬ জুলাই) ভোর মিরসরাই উপজেলার হাদিফকিরহাট বাজার এলাকায় দাড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেটকারটি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- প্রাইভেটকার চালক মাহবুব (৩৫) ও যাত্রী মো. মাইনুদ্দিন (৩৭)। মাহবুব কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্বমারা এলাকার মো. সোবহানের ছেলে এবং মো. মাইনুদ্দিন একই এলাকার ফুল মিয়ার ছেলে। দুর্ঘটনায় মাইনুদ্দিনের স্ত্রী মৌসুমী (৩৫), দুই ছেলে মেজবা (৮) ও মাহাতাব (৫) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন বলেন, দুজনই ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতের আছে। পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া দুজনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, ভোরে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকারের ধাক্কা লাগে। প্রাইভেটকারের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

তিনি আরও বলেন, গাড়ির সামনের অংশ কেটে নিহত গাড়িচালক মাহবুব এবং গাড়ির যাত্রী মো. মাইনুদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়। গাড়ির ভেতর থেকে তিনজনকে আহত অবস্থায় উদ্ধার প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print