ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে সহস্রধারা লেকে পড়ে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :

জেলার সীতাকুণ্ডে সহস্রধারায় নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়া পর্যটক সোহানুর রহমান (২৬) এর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

আজ সোমবার (২৮ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে ওই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সীতাকুণ্ড ইকোপার্কের সহস্রধারায় বেড়াতে এসে বিকাল ৩টার দিকে নৌকা থেকে পড়ে তিনি নিখোঁজ হন।

নিহত সোহানুর রহমান নড়াইলের লোহাগাড়া উপজেলার লক্ষ্মীপাশা গ্রামের আবুল হাসেমের ছেলে।

জানা যায়, সোহানুর রহমান ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কল সেন্টারে চাকরি করতেন। সোমবার ঢাকা থেকে তার দুই বন্ধুসহ সীতাকুণ্ড ইকোপার্কে ঘুরতে আসেন। সেখানে একটি নৌকা ভাড়া করে তারা তিনজনসহ মোট ৯ জন সহস্রধারা ঝর্ণা দেখতে যান। এ সময় সোহান নৌকা থেকে ছিটকে লেকে পড়ে যান।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী উপ পরিচালক আব্দুর রাজ্জাক জানান, ঢাকার নিকুঞ্জ থেকে তিন বন্ধু একসঙ্গে সহস্রধারা ঝরনায় বেড়াতে এসেছিলেন। ঝরনা এলাকায় স্পিডবোট নিয়ে তারা ঘুরছিলেন, হঠাৎ স্পিডবোট থেকে রিয়াদ নামে এক বন্ধু লাফ দিলে সঙ্গে সঙ্গে সোহানুর রহমানও লাফ দেন। পরে রিয়াদ স্পিডবোটে উঠতে পারলেও সোহানুর রহমান পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে সেখানে ছুটে যায় ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। বিকেল সোয়া পাঁচটার দিকে ওই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print