ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বঙ্গবন্ধু টানেলে বাস প্রাইভেটকার সংঘর্ষে ৩ জন আহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেলে দুর্ঘটনায় কবলিত হয়েছে একটি বাস ও প্রাইভেটকার। এতে কারের ৩ যাত্রী। বাসের ধাক্কায় প্রাইভেটকারটির পেছনের অংশ দুমড়ে মুচড়ে গেছে।

আজ শুক্রবার (২ নভেম্বর) রাত ৯টার এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টানেলের পতেঙ্গা হয়ে আনোয়ারা যাওয়ার পথে একটি বাস সামনে থাকা প্রাইভেটকারকে সজোরে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে টানেলের দেয়ালের পাশে গিয়ে পড়ে। এ সময় প্রাইভেটকারের চার যাত্রী ছিল তাদের মধ্যে ৩ জন আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

দুর্ঘটনার পর ক্রেন দিয়ে বাস এবং প্রাইভেট কার সরিয়ে নিয়েছে উদ্ধারকর্মীরা। এই দুর্ঘটনার আগে সন্ধ্যার পর যানজট ও দুর্ঘটনা এড়াতে টানেলের ভেতরে নৌ বাহিনীর টহল জোরদার করা হয়।

টানেলের টোল ম্যানেজার বেলায়েত হোসেন জানান, রাতে বাসের ধাক্কায় একটি কার ক্ষতিগ্রস্থ হয়েছে। কারের কয়েকজন যাত্রী আহত হয়। আমরা সিসিটিভির পর্যালোচনা করে ব্যবস্থা নেব। ইতোমধ্যে দুর্ঘটনায় কবলিত বাস ও প্রাইভেটকার ক্রেনের সাহায্যে টানেল থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। টানেলে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।

টানেল উদ্বোধেনের পর প্রথম শুক্রবার ছুটির দিনে ব্যাপক যানবাহনের ভীড় লেগে যায়। গাড়ির চাপ বাড়ায় দিনভর টানেলে যানজট সৃষ্টি হয়।
শুক্রবার (৩ নভেম্বর) বিকেল থেকে টানেলের উভয় প্রান্তে এ যানজট তৈরি হয়।

জানা গেছে, টোল প্লাজায় টোল নিতে সময় লাগায় এ যানজটের সৃষ্টি হয়েছে। এতে সাড়ে তিন মিনিটের টানেল পাড় হতে সময় লাগছে আধা ঘণ্টা থেকে ৪৫ মিনিট। শুধু টানেলের বাইরে উভয় প্রান্তে প্রায় আধা কিলোমিটার জুড়ে এ যানজট ছড়িয়ে পড়ে।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print