ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মাদক ব্যবসা নিয়ে নিয়ে বিরোধ, এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নরসিংদী শহরের বানিয়াছলে মাদক ব্যবসার আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের দ্বন্দ্বে চান্দু আলামীন নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার (৩ ডিসেম্বর) মধ্যরাতে বিলপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আলামীন ও কাউছার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের দুজনের বিরুদ্ধেই বিভিন্ন থানায় হত্যা, মাদক, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। মাদক ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে কিছুদিন পরপরই তাদের মধ্যে সংঘর্ষ হত। এর এক পর্যায়ে আলামীন এলাকা ছেড়ে চলে গেলেও গত ১ ডিসেম্বর তিনি ফিরে আসেন। এ খবর পেয়ে গতকাল রাতে দলবল নিয়ে আলামীনের বাড়িতে হামলা চালিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে কাউছার। পরে পরিবারের সদস্যরা উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নরসিংদী সদর থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। তবে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print