ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ট্রেনে কাটা পড়ে ভ্যানচালকসহ দু’জনের মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

রাজবাড়ীর কালুখালীতে ট্রেনে কাটা পড়ে ভ্যানচালকসহ দু’জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার সূর্য্যদিয়া রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, গোপালগঞ্জের গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি কালুখালী আসছিল। এ সময় চাঁদপুর বাসস্ট্যান্ড থেকে ভ্যানযোগে সূর্য্যদিয়া যাবার পথে সূর্য্যদিয়া রেলগেইটে ভ্যানটি রেললাইনে উঠে পড়ে। এতে ট্রেনের সাথে ধাক্কা লেগে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দু’জন মারা যান।

নিহতরা হলেন কালুখালী উপজেলার কামিয়া গ্রামের মরহুম দৌত খার ছেলে খায়ের খা। তবে এ সংবাদ লেখা পর্যন্ত ভ্যানচালকের পরিচয় জানা যায়নি।

সংবাদ পেয়ে রাজবাড়ী রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে।

এ ব্যপারে রাজবাড়ী রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সোমনাথ বসু জানান, সূর্য্যদিয়া রেলক্রসিংয়ে ভ্যানযাত্রীসহ চালক টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print