ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ওমানের গাড়িচাপায় নিহত মিরসরাইয়ের প্রবাসী খাইরুল

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নিহত প্রবাসী খাইরুল ইসলাম

ওমানের সড়কের গাড়িচাপায় মিরসরাইয়ের প্রবাসী খাইরুল ইসলাম চৌধুরী নিহত হয়েছেন। রবিবার বাংলাদেশ সময় বেলা ১১টায় ওমানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রবাসী খাইরুল ইসলাম (৪৪) উপজেলার কাটাছরা ইউনিয়নের বাড়িয়াখালীর হাবিব উল্লাহ মিয়া চৌধুরী বাড়ির মৃত আজিজুল হক চৌধুরীর চতুর্থ সন্তান।

নিহত খাইরুলের চাচাতো ভাই রেজাউল করিম চৌধুরী কালবেলাকে বলেন, রোববার সকালে বাসা থেকে কাজে যাওয়ার সময় ওমানে গাড়িচাপায় আমার জেঠাতো ভাই ঘটনাস্থলে মারা যায়। তার মরদেহ বর্তমানে ওমানের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, খাইরুল ইসলাম ৭ বছর আগে জীবিকার তাগিতে ওমানে পাড়ি জমান। এর আগে ১০ বছর কুয়েতে ছিলেন। খাইরুলের পরিবারে স্ত্রী এবং ১০ বছর বয়সী একটি মেয়েসন্তান রয়েছে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন বলেন, ওমানে সড়ক দুর্ঘটনায় খাইরুল ইসলাম নামে ইউনিয়নের এক বাসিন্দা মারা যাওয়ার খবর শুনেছি। তার মরদেহ দেশে আনার জন্য আমার পরিষদ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print