ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

২৮ অক্টোবর থেকে ২৫৩ স্থানে আগুন : ফায়ার সার্ভিস

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

গত ২৮ অক্টোবর থেকে মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত সারাদেশে ২৫৩টি স্থানে আগুন দেয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এসব আগুন নির্বাপণ করে।

আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৮ অক্টোবর থেকে ৫ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তরা মোট ২৫৩টি অগ্নিসংযোগ (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) করেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এসব আগুন নির্বাপণ করেছে।

তিনি আরও জানান, সোমবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত ঢাকা সিটিতে একটি যানবাহনে আগুন লাগানোর সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। গুলিস্তানের জিরো পয়েন্টে এ আগুনের ঘটনায় ‘তানজিল পরিবহন’-এর একটি বাস ক্ষতিগ্রস্ত হয়। আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ও ১০ জন জনবল কাজ করে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print