ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চকরিয়ায় বাস-মাইক্রো সংর্ঘষের পর আগুন: নারী শিশুসহ নিহত ৩

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

কক্সবাজারের চকরিয়া উপজেলার শ্যামলী পরিবহনের বাস ও নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ১০জন।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং ইউনিয়ন গয়ালমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিক নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

নিহত অজ্ঞাত পরিচয় নারী।

জানাগেছে, রাতে কক্সবাজারমুখী একটি নোহা মাইক্রোবাসে (ঢাকা মে‌ট্টো চ ১১’ ৩৩৮৫) সাথে চট্টগ্রামমুখী একটি শ্যামলী বাসের (নং ঢাকা মে‌ট্টো ব ১১’১২৩৬) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসটি আগুন লেগে যায়। আগুনে মাইক্রোবাসের ড্রাইভার ও পাশে বসা একনারীসহ ৩ জনের দগ্ধ হয়ে মারা যায়। আহত হয়েছে বেশ কয়েকজন।

দূর্ঘটনাস্থ‌লে নোহা গাড়ী দুম‌ড়ে মুচ‌ড়ে গি‌য়ে গ্যাস সি‌লিন্ডার বি‌স্পোরণ হ‌য়ে স‌র্বে‌ত্রে ছ‌ড়ি‌য়ে প‌ড়ে আগুন। এ‌তে ঘটনাস্থ‌লেই শিশু, ম‌হিলা ও চালক সহ ৩জন ‌নিহত হ‌য়ে‌ছে। খবর পে‌য়ে চক‌রিয়া ফায়ার সা‌র্ভিস, থানা পু‌লিশ ও স্থানীয় লোকজন এ‌গি‌য়ে এ‌সে আগুন নিয়ন্ত্র‌নে আনেন। তাৎক্ষ‌নিকভা‌বে হতাহত‌দের নাম ঠিকানা পাওয়া যায়‌নি।

আহত নারী।

প্রত্যক্ষদর্শী চক‌রিয়া হাই‌য়েস শ্র‌মিক নেতা সাহাব উ‌দ্দিন ও স্থানীয় সো‌হেল আরমান জা‌নি‌য়ে‌ছেন, দুর্ঘটনাস্থানে এক‌টি আই‌ডি কার্ড পাওয়া গে‌ছে। তা‌তে নিহত ম‌হিলার নাম হি‌সে‌বে পাওয়া যায় শা‌হিনা আক্তার, ঠিকানা ঢাকা দ‌ক্ষিণ সি‌টি ক‌র্পো‌রেশ‌নের নিউ মার্কেট এলাকা র‌য়ে‌ছে।

চকরিয়া থানার ওসি ও‌সি জ‌হিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের পুলিশ উদ্ধার করে জমজম ও ইউনিক হাসপাতালে প্রাথমিক চলছে। আর নিহত তিনজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

আহতদের একজন বলেন, ঢাকা নিউমার্কেট এলাকার পারিবারিক টুরে ককসবাজার যাওয়ার পথে দূর্ঘটনায় পড়েছে তারা।

এদিকে আগুনে জ্বলসে যাওয়া গুরুতর আহতদের কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে বলে জানাগেছে।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print