ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলে ঘুমধুম সীমান্তে বাংলাদেশি নারীসহ নিহত ২

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলে বান্দরবানের ঘুমধুম সীমান্তে বাংলাদেশি নারীসহ ২ জন নিহত হয়েছে। নিহত বাংলাদেশি নারীর নাম হাসিনা বেগম। নিহত অন্যজন রোহিঙ্গা যুবক বলে ধারণা স্থানীয়দের।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার ৫ ফেব্রুয়ারি বেলা ২টার কিছু পরে এই ঘটনা ঘটে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জলপাইতলীতে। গতকাল রোববার কিছু সময়ের জন্য সীমান্তের ওইপাড়ে গোলাগুলি বন্ধ থাকলেও আজ সোমবার সকাল থেকে ফের গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে।

আরাকান আর্মির সঙ্গে লড়াইয়ে কোণঠাসা হয়ে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৯৫ জন সদস্য এখন পর্যন্ত তুমব্রু সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এরই মধ্যে তাদের নিরস্ত্র করে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

এদের মধ্যে জানি মং ও নিমলাইন নামের দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি করা হয়েছে কক্সবাজার সদর হাসপাতালে। আশঙ্কাজনক অবস্থায় আরও ৪ জনকে উখিয়ার একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print