ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :
জেলার সীতাকুণ্ডে নিজের মোটরসাইকেল মেরামত করতে গ্যারেজে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত হয়েছে মোঃ ইয়াছিন আলী মুন্না (২২) নামে এক যুবক।

আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর ১১টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়ার ফুলতলা এলাকায় মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত মুন্না কুমিরা ইউনিয়নের নিউ রাজাপুর গ্রামের সৈয়দ সেরাং বাড়ির মোহাম্মদ আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নিহতের পিতা মোহাম্মদ আলী বলেন, সকালে আমার ছেলে নিজের মোটর সাইকেল মেরামত করতে যাওয়ার সময় ফুলতলা এলাকার হাফিজ জুট মিলসের সামনে মহাসড়কের চট্টগ্রামমূখী রোডে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুত্বর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন, পিকআপের সাথে সংঘর্ষে এক মোটর সাইকেল আরোহী আহত হলে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। গাড়ি দুইটি আটক করা হয়েছে। এব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print