ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সিলেটে সড়কে গেল মা-মেয়েসহ ৬ জনের প্রাণ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুরে গরুবোঝাই পিকআপ-যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে, শাশুড়ি-বউসহ ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। সোমবার (১৮ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার দরবস্তে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দরবস্ত থেকে হরিপুরের দিকে আসা একটি গরু বোঝাই পিকআপ ট্রাকের সাথে চিকনাগুল থেকে মোকামপুঞ্জি এলাকায় পারিবারিক অনুষ্ঠানে যাওয়ার পথে একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এত শিশুসহ ৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরো ৪ জন গুরুতর আহত হন।

নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের সন্তোষ পাত্রের স্ত্রী মঙ্গলী পাত্র (৫০), সন্তোষ পাত্রের পুত্রবধু সুচিতা পাত্র (৩০), সুচিতা পাত্রের শিশু মেয়ে বিজলী (৬ মাস), নন্দ পাত্রের স্ত্রী সাবিত্রি পাত্র (৩২), সুবেন্দ্র পাত্রের মেয়ে ঋতু পাত্র (৬), নিপেন্দ্র পাত্রের স্ত্রী শ্যামলা পাত্র (৫৫)। আহতরা হলেন- পুশ পাত্র ও তার ২ ছেলে, জিদান পাত্র ও লেগুনা ড্রাইভার।

জৈন্তাপুর মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, বেলা পৌনে ১২টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত পল্লী বিদ্যুতের সামনে পিকআপ-লেগুলার মুখোমুখি সংঘর্ষে ঘটে। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়ে।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. শহিদ উল্লাহ বলেন, দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। ঘটনার পর সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। এসময় রাস্তায় দীর্ঘ যানজট লাগে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পিকআপ-লেগুলার পুলিশের হেফাজতে রয়েছে। তবে পিকআপ চালক পলাতক।

সর্বশেষ

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেয়ার চুক্তির প্রক্রিয়া বৈধ : হাইকোর্ট

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি

নির্বাচনকালীন ৬ দিন স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা জারি

চট্টগ্রামে চান্দগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print