ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সিরাজগঞ্জে বজ্রাঘাতে তিনজনের মৃত্যু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

সিরাজগঞ্জের শাহজাদপুর ও এনায়েতপুরে বজ্রাঘাতে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় বজ্রাঘাতে আহত হয়েছেন দুজন। আহতদের পরিচয় জানা যায়নি।

আজ মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যার আগে এনায়েতপুর থানার বেতিল চর ও শাহজাদপুর উপজেলার চর পোরজনা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন এনায়েতপুরের খামার গ্রামের আব্দুল হাকিমের ছেলে মারুফ হোসেন (১৪) ও বেতিল চরের আবু তারার ছেলে আল-আমিন (২৮), শাহজাদপুর উপজেলার পোরজনা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আব্দুস সালাম (৩৭)।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এনায়েতপুর থানার বেতিল স্পার বাঁধ এলাকায় বেতিল চরে ক্রিকেট খেলছিল কয়েকজন যুবক। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে চারজন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মারুফ হোসেন ও আল-আমিনকে মৃত ঘোষণা করেন।

আপরদিকে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, সন্ধ্যার আগে আব্দুস সালাম জমিতে ধান কেটে বাড়ি ফিরছিলেন। এ সম বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে আব্দুস সালামের মৃত্যু হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print