ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মা গেলেন টিসিবির পণ্য আনতে, মেয়ে দিলেন গলায় ফাঁস

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নিজ ঘরে গলায় লাগিয়ে আত্মহত্যা করেছেন জেসমিন আক্তার (১৯) নামে এক কলেজছাত্রী। ঘটনাটি ঘটেছে রাঙামাটির লংগদু উপজেলার বাইট্টাপাড়া তিনটিলা নামক এলাকায়ভ। জেসমিন প্রবাসী জাহাঙ্গীর আলম জাবেদ ও মা আনোয়ারার মেয়ে।

পারিবারিক সুত্রে জানা যায়, মঙ্গলবার (৪ জুন) সকালে লংগদু ইউনিয়নের বাইট্টাপাড়ার তিনটিলায় নিজের বসত ঘরে পরিবারের অজান্তে ঘরের দরজা জানালা বন্ধ করে গলায় ফাঁসি দেয় জেসমিন। সে লংগদু ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ১ম বর্ষের ছাত্রী।

প্রতিবেশীরা বলেন নিহত জেসমিনের মা টিসিবি পণ্য আনতে লংগদু যাওয়ার জন্য বের হয়। টিসিবি পণ্য তুলতে যে কার্ড ব্যবহার করতে হয়, তা নিতে ভুলে যায় তার মা। তিনি কার্ড নিতে ঘরে আসলে দরজা আটকানো দেখে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা খুলতেই দেখেন মেয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। প্রতিবেশীরা আরও বলেন বাসায় কোনোরকম ঝামেলা হয়নি।

লংগদু থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ বলেন, ঘটনাটি তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print