ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মণিপুরে কারফিউ জারি, মোবাইল ইন্টারনেট নিষিদ্ধ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ভারতের মণিপুরে চলমান সহিংসতাকে কেন্দ্র করে কারফিউ জারি করা হয়েছে। রাজ্যের ইম্ফল পূর্ব ও ইম্ফল পশ্চিম জেলায় জারি করা হয় ১৪৪ ধারা। পাশাপাশি, ৫ দিনের জন্য বন্ধ থাকবে ইন্টারনেট। খবর ইন্ডিয়া টুডে, এএফপির।

ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ২০২৩-এর ধারা ১৬৩-এর অধীনে এই নিষেধাজ্ঞামূলক আদেশ জারি হয়েছে। রাজ্য প্রশাসন জানায়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনগণকে তাদের বাসস্থানের বাইরে চলাচল সীমিত করার নির্দেশ দেয়া হয়েছে। গত শনিবার (৭ সেপ্টেম্বর) রাজ্যের জিরিবামে ব্যাপক হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা। একের পর এক মর্টার, রকেট ও ড্রোন ছোড়ে বেসামরিক এলাকায়।

পুলিশের তল্লাশি অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণ অস্ত্র। যার মধ্যে রয়েছে স্নাইপার রাইফেল, পিস্তল, বন্দুক, স্বল্প ও দূরপাল্লার মর্টার, রকেটবোমা ও ড্রোন। এরপর থেকেই উত্তাল পরিস্থিতি। সোমবারও (৯ সেপ্টেম্বর) বিভিন্ন দাবিতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

মণিপুরের আইজিপি আই কে মুইভা বলেন, অবশ্যই গণতান্ত্রিক উপায়ে র‍্যালি ও সমাবেশের সুযোগ রয়েছে। আমরা আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানাতে চাই, এখানে সহিংসতার কোনো সুযোগ নেই। গেল কয়েকদিনের সংঘাতে সাধারণ মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হয়েছেন, নিরাপত্তা বাহিনীর অনেক সদস্যও হতাহত হয়েছেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print