ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসছেন ডোনাল্ড লু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

আগামী সপ্তাহের শুরুতে দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুসহ একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) কূটনীতিক সংশ্লিষ্ট সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিনিধি দলটিতে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ, ইউএসএআইডি এবং ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিসের প্রতিনিধিরা থাকবেন বলে জানা গেছে।

এই সফরে ডোনাল্ড লুসহ প্রতিনিধি দলটি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বৈঠক করবেন। বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং উন্নয়ন চাহিদাগুলোতে যুক্তরাষ্ট্র কীভাবে সহায়তা করতে পারে তা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

এদিকে, ভারতের নয়াদিল্লিও সফর করবেন ডোনাল্ড লু। সফরকালে তিনি দুই দেশের বিজনেস কাউন্সিল আয়োজিত ইন্ডিয়া আইডিয়াস সামিটে অংশগ্রহণ করবেন। এছাড়া, উন্নয়ন, নিরাপত্তা এবং নারীদের অর্থনৈতিক সুরক্ষায় দুই দেশের সহযোগিতার বিষয়টি তুলে ধরবেন। তাছাড়া, দুই দেশের দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করা, প্রতিরক্ষা সহযোগিতা ও ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতা বৃদ্ধিসহ নানা বিষয়ে আলোচনার কথা রয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print