ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

দুর্দান্ত জয়ে সিরিজে এগিয়ে গেলো বাংলাদেশ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত জয় পেয়েছিল বাংলাদেশ নারী ‘এ’ দল। ১-০ তে সিরিজ জিতেছিল টাইগ্রেসরা। সেই ধারাবাহিকতা ধরে রেখেছে টি-টোয়েন্টি সিরিজেও। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটের বড় জয় পেয়েছে সফরকারীরা। এতে টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেলো বাঘিনীরা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ১১৩ রানের লক্ষ্য দেয় স্বাগতিকরা। জবাব দিতে নেমে ৭ বল এবং ৭ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় লাল সবুজের প্রতিনিধিরা। জাহানারা-ফাহিমাদের মতো প্রতিষ্ঠিত বোলারদের বিপক্ষে সুবিধা করতে পারেনি লঙ্কান মেয়েরা। শ্রীলঙ্কার হয়ে ৩৫ বলে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেছেন কৌশিনি নুথিয়াঙ্গা।

নেথমি পূর্ণা ৪০ বলে ২৭ রান এবং নিলাকশানা সান্দামিনি ১৪ বলে ১৪ রানের ইনিংসে ভর করে ৭ উইকেট হারিয়ে ১১২ রানের লড়াকু পুঁজি পায় স্বাগতিকরা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন ফাহিমা খাতুন। এছাড়া সুলতানা খাতুন এবং রিতু মনি ১টি করে উইকেট শিকার করেন। জবাবে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন শামিমা।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print