ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা করল ভারত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে খেলবে দলটি। আকাশ দ্বীপ সুযোগ পেলেন ১৬ জনের এই দলে। ফিরলেন ঋষভ পান্তও।

পান্ত শেষবার টেস্ট খেলেছিলেন বাংলাদেশের বিপক্ষেই। মিরপুরে ছিল সেই ম্যাচ। যে ম্যাচের পর দিল্লি থেকে গাড়ি চালিয়ে বাড়ি ফেরার সময় দুর্ঘটনা ঘটে। ২০২২ সালের পর আবার টেস্ট দলে ফিরলেন পান্ত। আবারও বাংলাদেশের বিপক্ষেই। মাঝখানে যদিও ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন তিনি। তার আগে আইপিএলেও খেলতে দেখা যায় তাকে। তবে সেসব ছিল সাদা বলের ম্যাচ। এবার লাল বলের ক্রিকেটেও প্রত্যাবর্তন পান্তের।

দলীপ ট্রফির মধ্যেই বাংলাদেশের বিপক্ষে টেস্ট দল ঘোষণা করে বিসিসিআই। পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশের বিপক্ষে নামবে ভারত। রোহিত ছাড়াও ওপেনার হিসাবে রয়েছেন যশস্বী জয়সাওয়াল। তিন নম্বরে খেলতে পারেন শুভমান গিল। দলে ফিরেছেন বিরাট কোহলি। সঙ্গে জায়গা পেলেন লোকেশ রাহুলও। তবে শ্রেয়স আয়ারকে নেয়া হয়নি। মিডল অর্ডারের জন্য রাখা হয়েছে সরফরাজ খানকে।

ভারত স্কোয়াড (প্রথম টেস্টের জন্য)- রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সাওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পান্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দ্বীপ, জাসপ্রিত বুমরাহ, ইয়াশ দয়াল।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print