ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর চেষ্টা করতে হবেঃ উপদেষ্টা নাহিদ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, তরুণ প্রজন্মের চাহিদার প্রেক্ষিতে ইন্টারনেটের মূল্য কমানোর পাশাপাশি সকল মোবাইল অপারেটরদের মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর চেষ্টা করতে হবে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) ডাক ও টেলিযোগাযোগ বিভাগে মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংকের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে ইন্টারনেটের দাম কমাতে হবে। পাশাপাশি জনগণের চাহিদার কথা বিবেচনা করে মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর জন্য চেষ্টা করতে হবে।

এসময় ভেওন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কান টার্জিওগ্লু বাংলাদেশে সিম কার্ডের ট্যাক্স কমানোর প্রস্তাব দেন।

এ বিষয়ে উপদেষ্টা বলেন, ট্যাক্সের সঙ্গে অর্থ মন্ত্রণালয় জড়িত। তাই এ বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করতে হবে।

পরে বাংলালিংকের চিফ লিগ্যাল অফিসার জাহারাত আদিব চৌধুরী ‘টফি’ এপ্লিকেশনের ব্যবহারে বিভিন্ন বাধার কথা উল্লেখ করলে উপদেষ্টা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক এস, প্রধান কর্পোরেট ও নিয়ন্ত্রক কর্মকর্তা তাইমুর রহমান প্রমুখ।

সর্বশেষ

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

৩০ আসনে অনিয়মের অভিযোগ নিয়ে ইসিতে ১১ দলীয় জোট

এমপিদের বরণে প্রস্তুত হচ্ছে সংসদ ভবন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print