ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

টেকসই পদক্ষেপ না নিলে আবার বন্যার কবলে পড়তে পারে ফেনীসহ অনেক জেলা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

টেকসই পদক্ষেপ না নেয়া হলে আবার ভয়াল বন্যার কবলে পড়তে পারে ফেনীসহ আশেপাশের জেলা। মানুষের জীবন ও সম্পদ রক্ষায় তাই বহুমুখী পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আজ রোববার (২২ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ফেনী সাংবাদিক ফোরাম-ঢাকা আয়োজিত ‘সাম্প্রতিক বন্যার কারণ ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তারা।

বৈঠকে বিশেষজ্ঞরা বলেন, ফেনীতে বন্যার ক্ষয়ক্ষতি কমবেশি ১৫ হাজার কোটি টাকার কথা বলা হলেও এ ক্ষয়ক্ষতি আর্থিকভাবে নিরুপণ সম্ভব নয়।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, প্রতিবেশী দেশ বাঁধ খুলে দেয়ার আগে আগাম সতর্ক না করলে আবার ঝুঁকি থেকে যাবে ভাটি অঞ্চল ফেনী।

গোলটেবিল বৈঠকে অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেন, ফেনীতে বন্যায় যে মানবিক বিপর্যয় হয়েছে, তা পানি আগ্রাসন। কুটনীতিক পর্যায়ে এ নিয়ে তৎপরতা চালাতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী বলেন, বন্যা পরবর্তী কাজগুলো দায়িত্বশীলতার সঙ্গে করা হয়নি। পুনর্বাসনের দিকে এখন জোর দেয়ার দাবি জানান তিনি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print