ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৩ অতিরিক্ত আইজিপিকে

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত মহাপরিদর্শক ব্যারিস্টার মো. হারুন অর রশিদ, হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. শাহাবুদ্দিন খান ও ট্যুরিস্ট পুলিশ ঢাকায় সংযুক্ত অতিরিক্ত মহাপরিদর্শক (সুপারনিউমারারি) ড. খ. মহিদ উদ্দিন।

মঙ্গলবার (৮ অক্টোবর ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে পুলিশের এ তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর দেয়া হলো। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print