ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীমান্তে হত্যাকাণ্ডঃ কড়া প্রতিবাদ ঢাকার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে কামাল হোসেন নামে এক বাংলাদেশি নিহতের ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বুধবার (৯ অক্টোবর) ঢাকায় দেশটির হাইকমিশনে পাঠানো এক চিঠিতে এই প্রতিবাদ জানানী পররাষ্ট্র মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়, সীমান্ত হত্যাকাণ্ডকে শূণ্যে নামিয়ে আনতে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারবার প্রতিশ্রুতি দিয়েছে। তা সত্ত্বেও বিএসএফ দ্বারা এ ধরণের হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি ঘটছে। এতে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন।

এতে আরও বলা হয়, সীমান্তে এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং অযাচিত। তাছাড়া, এ ধরণের কর্মকাণ্ড দুই দেশের সীমান্ত কর্তৃপক্ষের জন্য ১৯৭৫ সালের যৌথ নির্দেশিকার বিধান লঙ্ঘন করে৷

তাছাড়া, চিঠিতে এ ধরনের জঘণ্য কর্মকাণ্ডের পুনরাবৃত্তি বন্ধ ও এসব হত্যাকাণ্ডের তদন্ত করে দায়ীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে ভারত সরকারকে আহ্বানও জানানো হয়।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর বিএসএফের গুলিতে হয়ে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার বাসিন্দা মো. কামাল হোসেন নিহত হন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print