ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

দ্বিতীয়বারের মতো পাকিস্তান থেকে পণ্য নিয়ে চট্টগ্রামে ভিড়লো জাহাজ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

পাকিস্তানের করাচি বন্দর থেকে কনটেইনার পণ্য নিয়ে দ্বিতীয়বারের মতো চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝং’ নামের পানামার পতাকাবাহী জাহাজ।

জাহাজটিতে করে এবার পাকিস্তান থেকে সবচেয়ে বেশি এসেছে পরিশোধিত চিনি ও খনিজ পদার্থ ডলোমাইট, কাঁচশিল্পের কাঁচামাল, সোডা অ্যাশ, রফতানিমুখী পোশাক শিল্পের কাপড়ের রোল এবং লোহার স্ক্র্যাপ।

পাকিস্তান থেকে আসার পথে সংযুক্ত আরব আমিরাত থেকেও ১০ কনটেইনার খাদ্যপণ্য, খেজুর, লুব অয়েল, যন্ত্রাংশ নিয়ে এসেছে জাহাজটি। আমিরাত ও পাকিস্তান থেকে এবার এসেছে ৮১১ একক কনটেইনার পণ্য, যার মধ্যে ৮৬ শতাংশই পাকিস্তানের।

এর আগে, গত নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রথমবার ৩৭০ একক কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছিল জাহাজটি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print