ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ড পৌর জামায়াতের সাবেক আমীর আবদুল মান্নানের ইন্তেকাল

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

আবদুল মান্নান (৭৫) ইন্তেকাল করেছেন। রোববার রাত ৮টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যানা। তিনি বেশ কিছু দিন যাবত হার্টঅ্যাটাকে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, ৫ ছেলেসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে যান। মরহুম আবদুল মান্নান সীতাকুণ্ড পৌরসদরের আমিরাবাদ এলাকার মৌলবী আজিজুল রহমানের বাড়ির নুরুল ইসলামের একমাত্র ছেলে। তিনি দীর্ঘদিন বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড পৌর আমীর হিসেবে আমীরের দায়িত্ব পালন করেছেন। আবদুল মান্নানের মৃত্যুতে চট্টগ্রাম জেলা আমীর আলাউদ্দিন সিকদার, জেলা সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মোঃ তাহের, এসিট্যান্ট সেক্রেটারী কুতুব উদ্দিন শিবলী, পৌর সেক্রেটারি মাহমুদুর রহমান জুয়ের, পৌর ওয়ার্ড সভাপতি মোঃ আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ। সোমবার সকাল ১০ টায় সীতাকুণ্ড হাসান গোমস্তা জামে মসজিদে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন সিকদারসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print