ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ঢাকার সামনে ‘গ্লোবাল চ্যাম্পিয়নদের’ বড় সংগ্রহ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রতিনিধি হিসেবে কয়দিন আগে গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স। চলমান বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে তারা মুখোমুখি হয় ঢাকা ক্যাপিটালসের। টুর্নামেন্টের উদ্বোধনী দিনের দ্বিতীয় খেলায় ৬ উইকেটে ১৯১ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ২০১৭ সালের বিপিএল চ্যাম্পিয়নরা। ম্যাচে সাইফ হাসান, পাকিস্তানি ইফতিখার আহমেদ আর খুশদিল শাহ-তিন ব্যাটার চল্লিশোর্ধ্ব ইনিংস খেলেন।

সোমবার (৩০ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ঢাকা অধিনায়ক থিসারা পেরেরা।

ব্যাটিংয়ে নেমে স্টিভেন টেলর ভালো শুরু করেছিলেন। কিন্তু ৭ বলে ১৪ করে মোস্তাফিজুর রহমানের বলে এলবিডব্লিউ হয়ে যান তিনি। অ্যালেক্স হেলসও ৬ বলে ৫ রানের বেশি এগোতে পারেননি, বোল্ড করেন আলাউদ্দীন বাবু।

২০ রানে ২ উইকেট হারানো দলের হাল ধরেন সাইফ হাসান আর ইফতিখার আহমেদ। ৬৫ বলে ৮৯ রানের জুটি গড়েন তারা। অবশেষে টানা দুই ওভারে সেট দুই ব্যাটারকে ফেরান আলাউদ্দীন বাবু।

সাইফ ৩৩ বলে ২টি করে চার-ছক্কায় ৪০ করে আউট হন। হাফসেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে থাকতে বড় শট খেলতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ হন ইফতিখার। ৩৮ বলে ৮ বাউন্ডারিতে পাকিস্তানি ব্যাটার করেন ৪৯।

এরপর নুরুল হাসান সোহানের ১১ বলে ৬ চারে ২৫ আর শেষদিকে খুশদিল শাহর ২৩ বলে ৩টি করে চার-ছক্কায় অপরাজিত ৪৩ রানে ভর করে ১৯১ রানের বড় সংগ্রহ পেয়েছে রংপুর।

আলাউদ্দীন বাবু ৩ উইকেট পেলেও খরচ করেছেন ৪৩ রান। ২৭ রানে ২ উইকেট শিকার মুকিদুল ইসলাম মুগ্ধর।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print