ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

হাটহাজারীতে চাঁদাবাজিকালে ভূয়া পুলিশ অফিসার তানজিল আটক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ভুয়া পুলিশ আটক তানজীল আহাম্মদ।

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নন্দীরহাট এলাকায় বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায়কালে এক ভুয়া পুলিশ অফিসারকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৭টায় মোঃ তানজীল আহাম্মদ (২৮) নামে এ ভুয়া আটক করা হয়।

এসময় তার কাছ থেকে পুলিশের এ এস আই পদমর্যাদার একটি ইউনিফর্ম, ১টি ওয়াকিটকি, হ্যান্ডকাপ ব্যাগ ও পুলিশের নকল আইডি কার্ড জব্দ করা হয়।

আটক তানজীল বি-বাড়িয়া জেলার আখাউড়া থানাধীন মোগরা বাজার এলাকার মোঃ জসিম উদ্দিনের পুত্র। সে উপজেলার আমানবাজার এলাকায় বসবাস করে আসছিল।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বেলাল উদ্দিন জাহাঙ্গীর বিষয়টি স্বীকার করে বলেন, এ যুবক দীর্ঘদিন হাটহাজারীর বিভিন্ন এলাকায় পুলিশ অফিসার পরিচয় দিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় এবং বিভিন্ন অপরাধ চালিয়ে আসছিলো। আগেও অনেকে তার বিরুদ্ধে অভিযোগ দিলেও আমরা তাকে হাতে নাতে আটকের চেষ্টা করেছিলাম।

 এ ঘটনায় পুলিশ বাদি হয়ে থানায় মামলা রুজু করেছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print