ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বাংলাদেশে মানবিক সহায়তা বাড়িয়েছে সুইডেন

বাংলাদেশে মানবিক সহায়তা বাড়িয়েছে সুইডেন

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বাংলাদেশের আটটি অংশীদারের মাধ্যমে ১ কোটি ২৭ লাখ মার্কিন ডলারের গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা দিচ্ছে সুইডেন। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৫৫ কোটি ৪০ লাখ টাকা। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকার সুইডেন দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সুইডেন বাংলাদেশের আটটি অংশীদারের মাধ্যমে ১ কোটি ২৭ লাখ মার্কিন ডলারের (১৫৫ কোটি ৪০ লাখ টাকা) গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা দিচ্ছে। এটি দেশে বসবাসরত ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর পাশাপাশি কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীকে সহায়তা করবে। তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে এমন সম্প্রদায়গুলোকে সহায়তা প্রদানের পাশাপাশি স্থানীয় এনজিওগুলোকে জরুরি পরিস্থিতিতে সাড়া দিতে সক্ষম করতেও সহায়তা দেয়া হবে।

সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস জানিয়েছেন, রোহিঙ্গা শরণার্থীসহ দেশে মানবিক প্রয়োজন মেটাতে সুইডেন দৃঢ়ভাবে বাংলাদেশের পাশে রয়েছে। যেভাবে গত ৭ বছর ধরে পাশে রয়েছে। ক্রমবর্ধমান মানবিক চাহিদার কারণে গত বছরের তুলনায় এবার আমরা আমাদের প্রাথমিক বরাদ্দ বাড়াচ্ছি।

আরও পড়ুন: পহেলা মে থেকে সারা দেশে ডিম-মুরগির খামার বন্ধ ঘোষণা, যা জানা গেল

উল্লেখ্য, সুইডেন বিশ্বের অন্যতম বৃহত্তম মানবিক দাতা এবং ইউএনএইচসিআর, ডব্লিউএফপি, ইউনিসেফ, ইউএনএফপি’র পাশাপাশি জাতিসংঘের কেন্দ্রীয় জরুরি প্রতিক্রিয়া তহবিলের (সিইআরএফ) শীর্ষ মূল সহায়তা সরবরাহকারীদের মধ্যে অন্যতম।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print