ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মিরপুরে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

রাজধানীর মিরপুর কালশীর চন্দ্রবিন্দু মোড় এলাকায় বহুতল ভবনটির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা আনোয়ার আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রাত সোয়া ১০টার দিকে ছয়তলা একটি বাণিজ্যিক ভবনের সর্বোচ্চ তলায় আগুন লাগে। ভবনটির নিচতলায় বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টারও রয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, রাত ১০টা ১২ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ১০টা ২৭ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে আরও ইউনিট যুক্ত হয়।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেননি এই ফায়ার সার্ভিস কর্মকর্তা।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print