ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রাম নগরীর চকবাজারের কুটুমবাড়ি রেস্তোরাঁকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহায়তা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চট্টগ্রাম কার্যালয়, চট্টগ্রাম সিটি করপোরেশন ও চকবাজার থানা।

অস্বাস্থ্যকর পরিবেশে অনিবন্ধিত উপায়ে নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন, বিক্রয়, কাচ্চি বিরিয়ানিতে ফ্রুট ড্রিংক পাউডার মিশ্রণ, কাঁচা ও রান্না করা খাবার খোলা অবস্থায় রেফ্রিজারেটরে সংরক্ষণসহ নানাবিধ অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় প্রতিষ্ঠানের মালিকপক্ষকে নিরাপদ খাদ্য আইনে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চট্টগ্রাম কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারহান ইসলাম বলেন, রেস্তোরাঁটিতে অনিবন্ধিত উপায়ে নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রয় করা হচ্ছিল। কাচ্চি বিরিয়ানিতে ফ্রুট ড্রিংক পাউডার মিশিয়ে পরিবেশন, অসম্পূর্ণ লেবেলিং, কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে খোলা অবস্থায় রেফ্রিজারেটরে সংরক্ষণসহ নানা অসঙ্গতি পাওয়া গেছে।

তিনি আরও জানান, এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী কুটুমবাড়ি রেস্তোরাঁকে তিন লাখ টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print