ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সামনে কঠিন চ্যালেঞ্জ,মতপার্থক্য ভুলে একযোগে কাজ করার তাগিদ তারেক রহমানের

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রাখার লক্ষে সব ধরণের মতপার্থক্য ভুলে সবাইকে একযোগে কাজ করার তাগিদ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, হিংসা-প্রতিশোধের পরিণতি কী হতে পারে, সেটা আমরা দেখেছি চব্বিশের ৫ আগস্ট। মতপার্থক্য যেন মতবিভেদে রূপ না নেয়, বিভেদের কারণ না হয়।সামনে আমাদের অনেক কঠিন চ্যালেঞ্জ আছে। আমাদের মধ্যে বিভিন্ন মতপার্থক্য আছে। আমাদের সমস্যা ছিল, সমস্যা আছে। আমরা অবশ্যই ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলে, আমার কাছে মনে হয়েছে, নতুন প্রজন্ম একটি গাইডেন্স চাইছে। নতুন প্রজন্মের একটি আশা দেখতে চাইছে। ১৯৭১, ১৯৯০ ও ২৪ সালের গণঅভ্যুত্থান এই সবগুলোকে সামনে রেখে আমরা যদি দেশের জন্য কাজ করি, দেশের স্বাধীনতার জন্য কাজ করি, তাহলে নিশ্চয়ই সঠিক লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব।
তিনি বলেন, একজন সাংবাদিক নারীর নিরাপত্তা নিয়ে কথা বলেছেন। আমি মনে করি নারী-পুরুষ উভয়েরই নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে।

তিনি বলেন, আমাদের মধ্যে অনেক মতপার্থক্য আছে। মতপার্থক্য থাকবে। একজন রাজনৈতিক কর্মী হিসেবে সবাইকে বলি— আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াটা চালু রাখতে হবে। জবাবদিহিতার জায়গা থাকতে হবে। ২২ জানুয়ারি থেকে আমাদের পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যাব। আপনাদের কাছ থেকে আলোচনা-সমালোচনা পাব, যাতে দেশের মানুষের সমস্যা সমাধানের কাজে লাগানো যায়, যোগ করেন তিনি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print