ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

টেকনাফে ১২ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা জব্দ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

টেকনাফের মিয়ানমার সীমান্তবর্তি এলাকায় অভিযান চালিয়ে ১২ কোটি ৩০ লাখ টাকার পরিত্যক্ত ইয়াবা জব্দ করেছে বিজিবি।বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে সীমান্তবর্তী নাফ নদের কাছে নাজির পাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। জব্দ করা ইয়াবার পরিমাণ ৪ লাখ ১০ হাজার পিস বলে জানান বিজিবি সুত্র।

টেকনাফস্থ বিজিবি ২ ব্যাটলিয়ন উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, ইয়াবার একটি বড় চালান নিয়ে মিয়ানমার সীমান্ত অতিক্রম করবে পাচারকারীরা এমন সংবাদে লবণ মাঠে আগে থেকে অবস্থান নেয় বিজিবি টহল দল। ভোরে কয়েকজন পাচারকারী একটি বস্তা কাঁধে লবণ মাঠ দিয়ে বাংলাদেশ অভিমুখে আসতে থাকে। এক পর্যায়ে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাটি উদ্ধার করে বিজিবি সদস্যরা ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা পায়।

উদ্ধার হওয়া ইয়াবার মূল্য ১২ কোটি ৩০ লাখ টাকা বলে জানান তিনি। ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে। পরে যথাসময়ে বিনষ্ট করা হবে এসব ইয়াবা।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print