ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কাতারে সড়ক দূর্ঘটনায় বোয়ালখালীর নজরুলের মৃত্যু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

প্রবাসী নজরুল ইসলাম।

কাতারে সড়ক দূর্ঘটনায় প্রবাসী নজরুল ইসলাম (৪৫) নামের এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। নিহত নজরুল চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার পশ্চিম সারোয়াতলীর আহম্মদ সওদাগরের ছেলে। তিনি ১০ বছর আগে কাতারে পাড়ি দিয়েছিলেন। তাঁর স্ত্রী ও চার মেয়ে রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।নিহতের ভাগ্নে মোশারফ কাতার থেকে পাঠক ডট নিউজকে জানান, গত শুক্রবার (১৭ মার্চ) বাংলাদেশ সময়ানুযায়ী কাতারের দোহা এলাকার ওল্ড সালাতা জামে মসজিদে ফজরের নামাজ আদায় শেষে সকাল ৮টার দিকে বের হলে সড়ক দূর্ঘটনার শিকার হন মামা নজরুল।

এরপর কাতারের হামাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরদিন শনিবার বাংলাদেশ সময় রাত ২টা ২০ মিনিটের দিকে মারা যান। তাঁর মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।

নিহত নজরুল কাতারের দোহা ফরিক আল গামিন এলাকার কমিটমেন্ট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের কর্মচারী ছিলেন। কর্মস্থল দোহায় হলেও তিনি কাতারের সানাইয়া এলাকায় কোম্পানীর দেয়া বাসায় থাকতেন বলে জানান মোশারফ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print