ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

হত্যা মামলা না নেয়ায় বাঁশখালি থানার ওসিকে হাইকের্টে তলব

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে স্থানীয় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নিহত এক ব্যক্তির স্ত্রীর করা অভিযোগ এজাহার হিসেবে গণ্য না করায় ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তলব করেছেন হাইকোর্ট। আগামী ৫ এপ্রিল সকাল সাড়ে ১০টায় স্বশরীরে আদালতে হাজির হয়ে তাকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার (২০ মার্চ) এই আদেশ দেন।

এ ছাড়া আবেদনকারীর করা অভিযোগ কেন এজাহার হিসেবে গণ্য করা হবে না, তা জানতে চেয়ে রুলও দিয়েছেন আদালত। চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, আইজিপি, চট্টগ্রামের ডিসি ও এসপি এবং বাঁশখালীর ইউএনও ও ওসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফয়েজ। সঙ্গে ছিলেন আইনজীবী শাহানা পারভীন।

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়ে বাঁশখালীতে গত ১ ফেব্রুয়ারি ডাকা মতবিনিময় সভা শুরুর আগে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে মোহাম্মদ আলী (৩৫) নামের একজন নিহত হন। নিহত ব্যক্তির স্ত্রী রুমি আক্তার বাদী হয়ে স্বামী হত্যার অভিযোগে ২৯ জনকে আসামি করে বাঁশখালী থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগটি মামলা হিসেবে নেয়নি পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে হত্যা মামলা করে।

নিহত ব্যক্তির স্ত্রী তার করা অভিযোগ এজাহার হিসেবে গণ্য না করায় এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সোমবার হাইকোর্টে একটি রিট দায়ের করেন। সেই রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত বাঁশখালী থানার ওসিকে তলব করেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print