ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চবিতে ছুরিকাঘাতে নিরাপত্তারক্ষী আহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ক্যাম্পাসে জাহাঙ্গীর আলম (৩৫) নামের এক নিরাপত্তারক্ষী দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন। মঙ্গলবার (২০মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত জাহাঙ্গীর আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এ এফ রহমানের হলের নিরাপত্তারক্ষী বলে জানাগেছে।

ক্যাম্পাস সুত্রে জানাগেছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কয়েকজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় পরিবহন দপ্তরের পাশে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে। এসময় তারা তাকে উদ্ধার করে চবি মেডিকেল সেন্টারে নিয়ে যায়।

চবি মেডিকেল সেন্টারের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার পারভেজ পাঠক ডট নিউজ জানায়, রাতে কয়েকজন শিক্ষার্থী জাহাঙ্গীর নামে একজন ব্যক্তিকে আহত অবস্থায় চিকিৎসার জন্য নিয়ে আসে। তার শরীরে বেশ কিছু জায়গায় ছুরির আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আক্তারুজ্জামান জানান, পরিবহন দপ্তরের পাশে অচেতন অবস্থায় এক ব্যক্তির পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। এখনো পর্যন্ত কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সে ব্যাপারে কিছু জানা যায়নি।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print