ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আজ থেকে লালদীঘিতে শুরু হচ্ছে ১০ দিনের স্বাধীনতা মেলা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামে আজ বুধবার থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী স্বাধীনতা মেলা। নগরীর লালদীঘি মাঠে এ মেলার আয়োজন করেছে স্বাধীনতা মেলা পরিষদ। মেলা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত।

এবারের মেলার আয়োজনে থাকছে মুক্তিযোদ্ধা সংবর্ধনা, মুক্তিযোদ্ধাদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান, সাংস্কৃতিক প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক আলোচনা সভা, নাটক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান ও মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী।

স্বাধীনতা মেলা পরিষদের চেয়ারম্যান ড. মাহমুদ হাসান জানান, ‘স্বাধীনতার সঠিক ইতিহাস সকলকে জানানো ও তরুণ প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে আমারা ১০দিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক নানা আয়োজন করেছি।’

আজ বুধবার বিকেল ৩টায় শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল ৫টায় আলোচনা সভা ও মহিলা সমাবেশে প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য ফজিলাতুননেছা ইন্দিরা এমপি। সভাপতিত্ব করবেন সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান। আলোচক থাকবেন চেমন আরা তৈয়ব, হাসিনা মহিউদ্দিন, দিলোয়ারা ইউসুফ, বাসন্তী প্রভা পালিত, আঞ্জুমান আরা আনজি ও শামীমা হারুন লুবনা।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print