ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মীরসরাইয়ে দুই ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ২

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের মীরসরাইয়ে দুটি ট্রাকের সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়ার পশ্চিম পোলমোগরা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন-ট্রাকের চালক রফিক ঢালী (২৬) ও কেশবপুরের বিষয়খালী এলাকার মিজানুর রহমানের পুত্র শিমুল মিয়া (২৪)।

মীরসরাই পুলিশ জানায়, পূর্ব থেকে দাড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন দিক থেকে আসা অপর একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত দুজই দাড়িয়ে থাকা ট্রাকের চালক ও সহকারী ছিল।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম জানান, ঢাকামুখী একটি ট্রাক (যশোর ট-১১০৪) মহাসড়কের পশ্চিম পোলমোগরা এলাকায় দাঁড়ানো অবস্থায় ছিল। এ সময় ঢাকামুখী অপর একটি ট্রাক (ঢাকা মেট্টো উ ১১-৩৮৭৫) দাঁড়ানো ট্রাকটির পেছন দিক দিয়ে ধাক্কা দিলে ওই ট্রাকের চালক রফিক ঢালী (২৬) ও কেশবপুরের বিষয়খালী এলাকার মিজানুর রহমানের পুত্র শিমুল মিয়া (২৪) ঘটনাস্থলে মারা যায়।

চালকের বিস্তারিত পরিচয় জানা যায়নি। নিহত ট্রাকের চালক ও সহকারী এবং দুর্ঘটনা কবলিত ট্রাকগুলো ঘটনাস্থল থেকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।

*নগরীতে ট্রাক চাপায় সাংবাদিক রুনার বড়বোন নিহত

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print