ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নতুন ৬টি জাহাজ ক্রয়ে ঋণ চুক্তি সম্পন্ন করেছে বিএসসি- নৌ পরিবহণ মন্ত্রী

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নৌ পরিবহন মন্ত্রী ও শিপিং কর্পোরেশনের চেয়ারম্যান শাহজাহান খান বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭২ সালের ফেব্রুয়ারী মাসের বাংলাদেশ শিপিং কর্পোরেশন প্রতিষ্ঠিত করেন অদ্যবধি এ প্রতিষ্ঠানটি সুদক্ষ ব্যবস্থাপনায় পরিচালিত হয়ে আসছে এবং দেশ বিদেশের সাথে নৌপরিবহনে বিশাল ভুমিকা রাখছে।

মন্ত্রী আজ বুধবার সকালে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ডিজিটাল ফ্রন্ট ডেস্ক শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

নৌমন্ত্রী বলেন, ইতি মধ্যে এ প্রতিষ্ঠানটি বৈদেশিক ঋণ সহায়তা ৬টি নতুন জাহাজ ক্রয় প্রকল্পের ঋণ চুক্তি সম্পন্ন করেছে। পাশাপাশি বিএসসির নিজস্ব অর্থায়নে একটি প্রোডাক্ট/ক্যামিক্যাল, ক্রুডঅয়েল ট্যাংকার ক্রয় বাস্তবায়ন ছাড়াও বৃহত্তর প্রয়োজনে ও দেশের স্বার্থে বেশ কয়েকটি জাহাজ ক্রয় সংক্রান্ত প্রকল্প গ্রহন করেছে। এসব জাহাজ সংযোজনের পাশাপাশি নতুন উদ্যোগ বাস্তবায়নের মধ্য দিয়ে বিএসসির বাণিজ্যিক কার্যক্রমে গতিশীলতা আসবে।

শাহজাহান খান বলেন, সম্প্রতি নির্মিত ঢাকাস্থ বিএসটি টাওয়ার বিএসসির উন্নয়নের একটি উল্লেখযোগ্য মাইলফলক যা বিএসসিকে একটি নতুনতর স্তরে উন্নীত করেছে। আর এসব সম্ভব হয়েছে একটি সুশৃঙ্খল সুদক্ষ ব্যবস্থাপনার কারনে তারই ধারাবাহিকতা ডিজিটাল ফ্রন্ট ডেস্ক শুভ উদ্বোধন কার্যক্রম এ প্রতিষ্ঠানকে আরো জবাব দিহিতার মাধ্যমে অন্তভুক্ত করেছে তাই সকলকে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দায়িত্ব পালন করলে ডিজিটাল সুচনার মাধ্যমে আরো একধাপ এগিয়ে যাবে বাংলাদেশ।

বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক কমান্ডার হাবিবুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অসক মাধব রায়, সচিব শফিক আলম মেহেদী, বিএসসির নির্বাহী পরিচালক (অর্থ) বেগম ইয়াছমিন আফছানা, নির্বাহী পরিচালক (প্রযুক্তি ও বাণিজ্য) মোঃ সাঈদ উল্ল্যাহ, বিএসসির সচিব ও বোর্ড সেক্রেটারী মোঃ আবদুল আওয়াল প্রমুখ।

পরে মন্ত্রী বিএসসির কনফারেন্স রুমে সকল কর্মকর্তা, কর্মচারী ও সিবিএ নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা করেন।

সভায় বিএসসির গৌরবাজ্জ্বল ইহিতাস ও আগামীর ভবিষ্যাৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন মন্ত্রী।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print