ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বোয়ালখালীতে অস্ত্রসহ যুবক গ্রেফতার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে ছিনতাইয়ের সময় আস্ত্র গুলিসহ মোরশেদ আলম (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

২১ মার্চ মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হারবাংগীরির মাজার এলাকায় নুরুল আজিম মিঠু নামের এক পথচারীর গতিরোধ করে তিনজন সন্ত্রাসী মিলে নগদ টাকা পয়সা ও মোবাইল ছিনিয়ে নেয়া কালে টহল পুলিশ ধাওয়া করে মোরশেদ আলমকে গ্রেফতার করে।

বোয়ালখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী এখবর নিশ্চিত করেন। তিনি বলেন, এসময় ছিনতাইয়ের শিকার পথচারীর শোর চিৎকারে এলাকাবাসী ও টহল পুলিশ তাদের ধাওয়া দেয়। অন্য দুইজন পালিয়ে গেলেও পূর্ব চরণদ্বীপ বটতল এলাকার আবদুস সালামের ছেলে মোরশেদ আলমকে আটক করতে সক্ষম হয় পুলিশ ও জনতা।

মোরশেদের কাছ থেকে একটি দেশীয় তৈরি বন্ধুক (এলজি), দুই রাউন্ড তাজা কার্তুজ ও ব্যবহৃত মোটর সাইকেল (চট্টমেট্রো ল ১১-৭৩৬২) উদ্ধার করা হয়।

পথচারীর ছিনিয়ে নেয়া মালামাল উদ্ধার ও পালিয়ে যাওয়া দুইজনকে গ্রেফতারে অভিযানের পাশাপাশি থানায় এ ঘটনায় দুইটি মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print