ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

শাটল ট্রেনে ছাত্রলীগের মারধরের শিকার চবি শিক্ষার্থী

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

চবি প্রতিনিধি:

.

শাটল ট্রেনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে মারধর করেছে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার (২৮ মার্চ) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার ওই শিক্ষার্থী নাম মো: সরোয়ার। সে রাজনীতি বিজ্ঞান বিভাগের ১৬-১৭ সেশনের শিক্ষার্থী। খবর পেয়ে পুলিশ গিয়ে আহত শিক্ষার্থীকে উদ্ধার করে প্রক্টর কার্যালয়ে নিয়ে যায়।

ভুক্তভোগী শিক্ষার্থী সরোয়ার জানায়, ক্যাম্পাস থেকে শহরের জানার জন্য দুপুর আড়াইটার ট্রেনের বগিতে একটি সিটে ব্যাগ রেখে নিচে এসে দাঁড়ায়। এসময় ছাত্রলীগের পরিচয়ধারী কিছু কর্মী এসে আমাকে সিট থেকে তুলে দেয়ার চেষ্টা করে। আমি প্রতিবাদ জানালে তারা প্রথমে আমাকে শিবির এবং পরে জঙ্গি অপবাদ দিয়ে মারধর করতে থাকে।

ঘটনা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী জানান, মারধরের শিকার এক শিক্ষার্থী লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে গত ১৫ মার্চ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৫-১৬ সেশনের আবু ইহসান রাফিকে মারধর করে আহত করেছে শাখা ছাত্রলীগের এক কর্মী।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print