ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ছাত্রদল নেতা নূরু হতার প্রতিবাদে রবিবার হরতাল

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামে কেন্দ্রিয় ছাত্রদল নেতা নুরুল আলম নুরুকে পুলিশ পরিচয় দিয়ে তুলে নিয়ে গুলি করে হত্যার প্রতিবাদে আগামী রবিবার (২ এপ্রিল) চট্টগ্রাম কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় হরতাল আহবান করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

 বৃহস্পতিবার বিকালে নূরু হত্যাকাণ্ডের প্রতিবাদে নাসিমন ভবনের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানান চট্টগ্রাম নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ।

তিনি জানান, নগর উত্তর দক্ষিণ জেলা ছাত্রদলের যৌথভাবে এ হরতাল কর্ম সূচি ঘোষণা করা হয়েছে। সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত শান্তিপূর্ণ হরতাল পালন করা হবে।

এছাড়া আগামীকাল শুক্রবার চট্টগ্রাম মহানগর ও জেলার প্রতিটি থানা ও উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য বুথবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর চকবাজার বাসা থেকে পুলিশ পরিচয় দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক নূরুল আলম নূরুকে আটক করে নিয়ে যায় ৮/১০ জন সাদাপোষাকের লোক। পরে আজ সকালে জেলার রাউজানের বাঘোয়ান এলাকা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।

 

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print