ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ড ইকোপার্কে যুবকের ঝুলন্ত লাশ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডের ইকোপার্ক ও বোটানিক্যাল গার্ডেনের ভিতর থেকে আবারও অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার) ৯ টার দিকে ইকোপার্ক ভীতরে একটি সরু গাছে ঝুলানোবস্থায় যুবকের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। উদ্ধার হওয়া যুবকের আনুমানিক বয়স ৩৫ বছর।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান জানান, ইকোপার্কের ভিতরে কয়েকজন মহিলা প্রতিদিনের ন্যায় কাঠ ও পাতা কুড়াতে গেলে নাকে পচাঁ দূর্গন্ধ লাগে। এ সময় একটি ছোট্ট গাছে একটি দূর্গন্ধযুক্ত লাশ ঝুলতে দেখতে পেয়ে বিষয়টি ইকোপার্ক কর্তৃপক্ষকে জানান। ইকোপার্ক কর্তৃপক্ষ বিষয়টি সীতাকুণ্ড থানাকে অবহিত করলে রাত ৯ টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।

পুলিশের ধারণা লাশটি ৫/৬ দিন আগের। তাই পচঁন ধরে দূর্গন্ধ বের হচ্ছে।

ওসি ইফতেখার হাসান আরো বলেন, আমরা খবর পেয়ে ইকোপার্কের ভিতর থেকে একটি সরু গাছে ঝুলন্ত অবস্হায় উদ্ধার করি, গাছটি এত সরু যে সে গাছে ২/৩ জন লোক উঠা সম্ভব নয়। ধারণা করা হচ্ছে যুবকটি গাছে ঝুলে আত্মহত্যা করেছে। লাশটি তাৎক্ষনিকভাবে কোন পরিচয় পাওয়া যায়নি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print