ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পাওনাদারকে ফাঁসাতে অস্ট্রেলিয়ান দূতাবাসে বোমা বিস্ফোরণের হুমকি দেয় ফটোগ্রাফার তৌসিফ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

পাওনাদারদের ফাঁসাতেই অস্ট্রেলিয়ান দূতাবাস ও জাগো ফাউন্ডেশনকে ই-মেইলের মাধ্যমে হুমকি দেয় ফ্রিল্যান্স ফটোগ্রাফার তৌসিফ হোসেন সীমান্ত (২৮)।

নুরুল হক মুন্না নামে একজনের কাছ থেকে অস্ট্রেলিয়া ভিসা করিয়ে দেওয়ার নামে এক ৮০ আশি হাজার টাকা নেয় তৌসিফ। পরে ভিসা করতে না পারলে মুন্না টাকার জন্য তৌসিফকে চাপ দিতে থাকে।

পরবর্তী সম‌য়ে তৌসিফ কৌশলে মুন্নার ব্যাংক অ্যাকাউন্ট সংগ্রহ করে। মুন্নাকে বিপদে ফেলতে মুন্নার মোবাইল নম্বর ও ব্যাংক অ্যাকাউন্ট উল্লেখ করে অস্ট্রেলিয়ান দূতাবাস ও জাগো ফাউন্ডেশনে ই-মেইলে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে বোমার বিস্ফোরণ ঘটানোর হুমকিও দেয় তৌসিফ।

রাজধানীর ‌মি‌ন্টো রো‌ডে ডিএম‌পি মি‌ডিয়া সেন্টা‌রে শুক্রবার (২৮ এপ্রিল) দুপু‌রে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান সাংবা‌দিক‌দের এসব তথ্য জানান।

২৭ এপ্রিল বিকে‌লে রাজধানীর বনশ্রী এলাকা থেকে তৌসিফকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ল্যাপটপ, মোবাইল ফোনসেট ও রাউটার উদ্ধার করা হয়েছে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে ডিএমপির সিটি ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ তৌসিফকে গ্রেফতারে অভিযান পরিচালনা করে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print