ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

টেকনাফে ৩৬ কোটি টাকা মূল্যের ১২ লাখের বেশী ইয়াবা উদ্ধার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কক্সবাজারের টেকনাফ থেকে ৩৬ কোটি টাকা মূল্যের ১২ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। আজ শুক্রবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার কচুবনিয়া এলাকা থেকে বস্তাভর্তি এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

টেকনাফস্থ-২ বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল আবুজার আল জাহিদ জানান, বিভিন্ন বিওপির টহল দলের সদস্যরা এক হয়ে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে। এসময় তাদের অবস্থান টের পেয়ে ইয়াবা বহনকারীরা পালিয়ে যায়। পরে বস্তাভর্তি ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৩৬ কোটি টাকা। ইয়াবাগুলো পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

উদ্ধার করা এই চালানটি বিজিবি কর্তৃক একক অপারেশনে উদ্ধারকৃত সবচেয়ে বড় চালান বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print