ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

গাড়ি চালক থেকে ইয়াবা পাচারকারী

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ইয়াবা পাচারকারী মো. হোসেন।

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা টেক্সটাইল মোড় এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে গ্রেফতার করা হয়। সে কক্সবাজার জেলার উখিয়ার মো. সোলেমানের ছেলে।

বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন জানান, মো. হোসেন আগে গাড়ি চালাতো, পরে লোভে পড়ে ইয়াবা পাচরের সাথে জড়িত হয়। গত ৬ মাস সে ইয়াবা পাচারের সাথে জড়িত বলে জানায়। হোসেন পুলিশের কাছে স্বীকার করেছে, উখিয়ায় বাপ্পী নামে একজন তাকে ইয়াবাগুলো দিয়েছিল। টাকার বিনিময়ে হোসেন সেগুলো চট্টগ্রামে পৌঁছে দিতে এসেছিল।

গোপন সংবাদের ভিত্তিতে তাকে ইয়াবাসহ বায়েজিদ থানা পুলিশ গ্রেফতার করে । এই পেশায় আসার আগে হোসেন কর্ণফুলী থানার ইছানগরে একটি মাছের আড়তের গাড়ির ড্রাইভার ছিল। তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print