ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

হাটহাজারীতে দুইটি ওয়ান শুটারগানসহ যুবক গ্রেফতার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

গ্রেফতারকৃত মোঃ মহিন উদ্দিন বাবলু।

চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে ২টি ওয়ান শুটারগান এবং ৩ রাউন্ড শর্টগানের কার্তুজসহ মোঃ মহিন উদ্দিন বাবলু (৩৩) নামে েএক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

আজ মঙ্গলবার ভোরে র‌্যাব এ অভিযান চালায়। গ্রেফতারকৃত মোঃ মহিন উদ্দিন বাবলু চিকনদন্ডি ইউনিয়নের চিকনদন্ডি গ্রামের মৃত অলি আহম্মেদ এর ছেলে বলে র‌্যাব জানায়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান পাঠক ডট নিউজকে বলেন, গোপন সংবাদের ভিক্তিতে ভোর রাতে চিকনদন্ডী ইউনিয়নের কারকনের পাড়াস্থ জনৈক জহির মাঝির ঘরে কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে এ তথ্যের ভিক্তিতে লেঃ কমান্ডার আশেকুর রহমান, (এক্স), বিএন এর নেতৃত্বে র‌্যাবের একটি টিম সেভানে অভিযান চালায়্।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আসামী মোঃ মহিন উদ্দিন বাবলু (৩৩) আটক করে তার কাছ থেকে ২ টি ওয়ান শুটারগান এবং ৩ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে হাটহাজারী থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি এবং উদ্ধার করা অস্ত্রসহ আসামীকে থানায় সোপর্দ করা হয়েছে বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print