ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

নিহত পথচারী সোহেল খান।

চট্টগ্রামের সীতাকুণ্ডে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে। আজ বুধবার (১০ মে) সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি শীতলপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মোঃ সোহেল খান (২৬)। তিনি পিরোজপুর জেলার নেছারাবাদ থানার সেহাংগল গ্রামের মোঃ শাহ আলম খানের পুত্র।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি ছালেহ্ আহাম্মদ পাঠান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় সকাল সোয়া ১০ টার দিকে রাস্ত পার হওয়ার সময় ঢাকামূখী দ্রুতগামী ট্রাক ( চট্টমেট্রো ট-০২-০৬১০) সোহেলকে ধাক্কা দিলে ঘটনাস্হলে তার মৃত্যু ঘটে। নিহত সোহেল সকালে কর্মস্হলে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল।

সোহেল শীতলপুরস্থ আবুল খায়ের স্টিল মিলের স্কেলেভেটর চালক বলে জানান তার ছোট ভাই রুবেল খান।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print